1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে যুবদলের এক বিশাল মিছিল।

  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৯ বার ভিউ

ভোলা–৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থনে এই মিছিলের আয়োজন করে হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদল।

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টায় হাজারীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলের নেতৃত্ব দেন হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ এনামুল আলম ও সাধারণ সম্পাদক জনাব মনির বিডিআর। মিছিলে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,
“আমরা ব্যক্তির রাজনীতি করি না, আমরা আদর্শের রাজনীতি করি। নুরুল ইসলাম নয়ন স্পষ্টভাবে বলেছেন—দলের ভেতরে কেউ যদি অপরাধ, বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা গরিব, দুঃখী ও অসহায় মানুষের ওপর নির্যাতন চালায়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বক্তারা আরও বলেন,
“নুরুল ইসলাম নয়ন যেহেতু কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, তাই ভোলা–৪ আসনের দায়িত্ব আমাদের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণকেই পালন করতে হবে।”

সমাবেশ থেকে আরও কঠোর বার্তা দিয়ে বলা হয়,
“যদি কোনো নেতা নিজের প্রভাব খাটিয়ে গরিব মানুষের ওপর জুলুম চালায় কিংবা ব্যক্তিস্বার্থ হাসিল করে, তাহলে তার নেতৃত্বে কোনো মিছিল করা হবে না। সে ক্ষেত্রে সবাই আলাদা হয়ে ধানের শীষের পক্ষে মিছিল করবে।”

নেতাকর্মীরা জানান, তৃণমূলের স্বার্থ রক্ষা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলের আদর্শ বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com