1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তজুমদ্দিনে জমিবিরোধকে কেন্দ্র করে বসতঘরে হামলা, নারী আহত, স্বর্ণ ও নগদ টাকা লুটের অভিযোগ।

  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬১ বার ভিউ

নিজস্ব প্রতিনিধ:
ভোলার তজুমদ্দিন উপজেলায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছেন মোঃ কবির সুমন নারগিছ আরজু আবু সত্তার পতিতুন্নেছা নোমান কহিনুর বেগম ও ইকবাল হোসেন বিরুদ্ধে । এই ঘটনায় এক নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে, তজুমদ্দিন থানাধীন পূর্ব চাঁদপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডে, করিম মাস্টারের বাড়িতে।
ভুক্তভোগী আব্দুল করিম জানান, দীর্ঘদিন ধরে আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় তিনি বাড়িতে না থাকায় অভিযুক্তরা ঘরের পাঁচটি থাই গ্লাস ভেঙে জোরপূর্বক ঘরে প্রবেশ করে। এ সময় তার স্ত্রী সাহিনা আক্তার বাধা দিলে তাকে ভাঙা কাচ দিয়ে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরবর্তীতে অভিযুক্তরা ঘরের আলমারি ভেঙে দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দশ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
আহত নারীকে দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় আব্দুল করিম তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com