
ভোলা প্রতিনিধি:
দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু। নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশালসহ দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য এই সেতু নির্মাণ এখন ভোলাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
বর্তমানে ভোলা থেকে বরিশালে যাতায়াতের ক্ষেত্রে ফেরিনির্ভরতার কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী ও চাকরিজীবীদের যাতায়াতেও পোহাতে হয় নানা ভোগান্তি।
সেতু নির্মাণ হলে ভোলার সঙ্গে বরিশাল ও দেশের দক্ষিণাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি ভোলার শিল্প, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন স্থানীয়রা।
ভোলাবাসীর প্রশ্ন—আর কত অপেক্ষা?
তাদের একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, এবার ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়ন চাই।
“সেতু, সেতু, সেতু চাই—ভোলা-বরিশাল সেতু চাই।
দাবি মোদের একটাই—ভোলা-বরিশাল সেতু চাই।”
ভোলাবাসীর প্রাণের এই দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।
Leave a Reply