1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সহ আটক ২

  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠীতে আওয়ামী লীগের ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার লাগানোর অভিযোগ সহ সরকারবিরোধী নানা অপতৎপরতার অভিযোগে মোঃ জিয়া উদ্দীন তৌহিদ (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ৮ নং সমুদয়কাঠি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শর্শিদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া উদ্দীন তৌহিদ স্থানীয় ওয়ারেজ উদ্দীন তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অন্য কোথাও ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার দেখা না গেলেও সমুদয়কাঠি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার দেখা গেছে।
পোস্টারে লেখা রয়েছে ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, কাঁদো বাঙালি কাঁদো।’ এতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পোস্টারে ঢাকা দক্ষিণ শ্যামপুর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদধারী সাগর মন্ডলের ছবি রয়েছে। তাঁর ওপরে সমুদয়কাঠি ইউনিয়নের বাসিন্দা মোঃ জিয়া উদ্দীন তৌহিদের ছবিও দেখা যায়।

উল্লেখ্য, জিয়া উদ্দীন তৌহিদ আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং একজন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক নেতা।

পৃথক অভিযান চালিয়ে শুক্রবার (১৪ আগষ্ট) রাতে উপজেলার ৮নং সমুদয়কাঠি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শেহাংগল থেকে মোঃ সাব্বির তালুকদার (২৪) কে আটক করা হয়।

‎গ্রেফতারকৃত মোঃ সাব্বির তালুকদার (২৪) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ৮ নং সমুদয়কাঠি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তিনি ঐ এলাকার মৃত বেলায়েত হোসেন তালুকদারের ছেলে। পুলিশ জানায়, সাব্বির একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি নিজ বাড়িতে ফিরেছেন এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষেধাজ্ঞা সত্ত্বেও তা অমান্য করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

‎আটকের বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, শোক দিবসের পোস্টার লাগানো সহ সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com