
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি
(পিরোজপুর)
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ছাত্রদল ও সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের উদ্যোগে এতিম ও হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার উত্তর করফা নূর-উল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ-এর সুযোগ্য সন্তান রুম্মন হাবীব, প্রয়াত বাবুল চেয়ারম্যানের সন্তান ইয়াছিন আরাফাত এবং সারেংকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
এ ছাড়া উপজেলা বিএনপি নেতা শাহীন মোল্লা, গোলাম রব্বানী, মশিউর রহমান, রাকিবুল ইসলাম রনি, মেহেজাবিন কিবরিয়া সোহেব ও মোঃ আলিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসিবুর রহমান আরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য মিরাজ হাওলাদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজিম শেখ রনি, সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাসেল বাহাদুর, সহ-সভাপতি সাজিদুল ইসলাম শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব তালুকদার, প্রচার সম্পাদক রোহান ইসলাম সিয়াম, পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জামিউল এবং ছাত্রনেতা জিহাদ, সৌরভ ও মুরসালিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর জন্মদিন উপলক্ষে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply