1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলার বোরহানউদ্দিনে সাচড়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড মূল দলের কমিটি ঘোষণা, সভাপতি মোশাররফ ফরাজী ও সম্পাদক আজগার হোসেন রুবেল

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ২নং সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির মূল দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সমর্থন ও সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোশাররফ হোসেন ফরাজী, পিতা: আলহাজ্ব মোঃ শফিউল্লাহ। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আজগার হোসেন রুবেল, পিতা: মরহুম মহজ্জল রাড়ী।

নবনির্বাচিত সভাপতি মোঃ মোশাররফ হোসেন ফরাজী বলেন, “২০২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমি সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। ফ্যাসিবাদী শাসনামলে আমি একাধিকবার মামলা-হামলার শিকার হয়েছি।

নানা ধরনের নির্যাতন ও প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি কখনো দল ছেড়ে যাইনি এবং দলের আদর্শ থেকে বিচ্যুত হইনি।”
তিনি আরও বলেন, “দল আজ আমাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দলের আদর্শকে ধারণ করে তৃণমূলকে আরও সুসংগঠিত করতে এবং জনগণের পাশে থেকে কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আজগার হোসেন রুবেল বলেন, তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের পর থেকে সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলের প্রতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে এবার তাকে বিএনপির মূল দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

স্থানীয় বিএনপির নেতারা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে ৯নং ওয়ার্ডে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com