1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেছারাবাদে দিনব্যাপী কর্মসূচি পালিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭১ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর):

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল উপজেলা প্রশাসনের নতুন ভবনের উদ্বোধন, অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং মাগুরা ও কুনিয়ারী সেতুর নির্মাণকাজের উদ্বোধন।

এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. আসাদুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফকরুল আলম, সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অনুষ্ঠানজুড়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, শহীদদের স্মরণ এবং উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com