1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করতে হবে: নূরুল ইসলাম নয়ন এমপি রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম চরফ্যাশনে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ১৪ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কুষ্টিয়ায় সন্ধ্যা মাসী ও সোমা দিদির পাশে দাঁড়ালেন দি চেম্বার পরিচালক কাজল মাজমাদার

  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮১ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া শহরের তুলাপট্টি এলাকার বাসিন্দা অসুস্থ সন্ধ্যা দে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। স্বামী ও পরিবারের অন্য সদস্যদের হারিয়ে একমাত্র মেয়ে সোমা দেকে নিয়েই তার জীবন সংগ্রাম।
মায়ের সেবাযত্ন করতে গিয়ে সোমা দে নিজে বিয়ে পর্যন্ত করেননি। দীর্ঘদিন চাকরি করলেও বর্তমানে চাকরি হারিয়ে তিনি বেকার হয়ে পড়েছেন। ফলে পরিবারটির কোনো নিয়মিত আয়ের উৎস নেই।

এরই মধ্যে দুর্ঘটনায় সন্ধ্যা দের হাত ভেঙে যায়। একটি অস্ত্রোপচার সম্পন্ন হলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও একটি বড় অস্ত্রোপচার প্রয়োজন। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় প্রতি মাসে ব্যয়বহুল ওষুধ সেবন করতে হচ্ছে। আর্থিক সংকটের কারণে চিকিৎসা ও সংসার চালানো এখন তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এমন মানবিক পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজল মাজমাদার।

শনিবার সকালে তিনি তাদের বাসায় গিয়ে খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি সোমা দের জন্য একটি চাকরির ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

কাজল মাজমাদার বলেন,আমি সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ফেসবুকে অসহায়ত্বের কথা শুনে আমি নিজে ছুটে এসেছি এখানে, তাদের পাশে দাঁড়িয়েছি।

আপাতত এক মাসের খাদ্য সামগ্রী সহ চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। অসুস্থ এ বৃদ্ধার মেয়ের একটা চাকরির ব্যবস্থা নিশ্চিত করবো।

তিনি আরও বলেন,সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজেদের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান,তাহলে অনেক পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

মানবতা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি সন্ধ্যা দে ও সোমা দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি শুধু নয়,সমাজের সবাইকে এ ধরনের অসহায় মানুষের পাশে
এগিয়ে আসার আহ্বান জানাই।

এ সময় সন্ধ্যা দে ও সোমা দে তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য কাজল মাজমাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com