1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়া ভেড়ামারায় সাপের কামড়ে তরুণের মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সাপের কামড়ে সম্রাট হোসেন (২২) নামের এক রাজমিস্ত্রী সহকারী তরুণের বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সম্রাট হোসেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ার মোঃ রুহুল আমিনের (রুহুল বাঙাল) নাতি এবং মোঃ সামিরুল ইসলাম ও মোছাঃ তাছলিমা খাতুনের বড় ছেলে।
​নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, সম্রাট হোসেন পেশায় একজন রাজমিস্ত্রীর সহকারী ছিলেন। প্রতিদিনের মতো দুপুরে আনুমানিক ৩টার দিকে গোলাপনগর বাঙালপাড়া এলাকায়
কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। পরবর্তীতে অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে পরিবারের লোকজন ও তিনি বুঝতে পারেন যে, তাঁকে সাপে দংশন করেছে। বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তাঁকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। কিন্তু সাপে দংশনে রোগীর চিকিৎসা সেখানে না থাকায় তাকে কুষ্টিয়া রেফার করা হয়। পরে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান বলেন, কুষ্টিয়া সদর হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সাপের কামড়ের ঘটনায় সম্রাটের মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার পর ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সম্রাট ছিলেন, তাঁর পরিবারের একমাত্র চালিকাশক্তি। তাঁর আয়ের ওপরই পুরো পরিবারটি নির্ভরশীল ছিল। মাত্র ২২ বছর বয়সী সম্রাটের স্ত্রী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই
​ সম্রাটের আকস্মিক এই মৃত্যুতে এলাকায় ও তাঁর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com