1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের সোবহানপুর এলাকায় ০৪ ইস্ট বেঙ্গল (ইবি) দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ০৪ ইবি দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোহাম্মদ শায়খ উদ্দিন সাকলাইন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এদিন মোট ৪৬৭ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে পাহাড়ি সম্প্রদায়ের ১৪৭ জন এবং বাঙালি ৩২০ জন ছিলেন।
স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com