1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে মাদক (গাজা) সেবনের দায়ে একজনকে ছয় মাসের জেল

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৯ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

রবিবার (১২ জুলাই, ২০২৬) বেলা সারে ১২ টার দিকে পিরেজপুরের নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সংলগ্ন বাজারে মাদক দ্রব্য (গাজা) সেবনের অপরাধে সাইফুল ইসমাল আরিফ (২১) নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী স্থানীয় শহিদুল ইসলামের ছেলে। এসময় নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, মোঃ রায়হান মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি), নেছারাবাদ, পিরোজপুর।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনকারী সাইফুল ইসলাম আরিফকে এলাকাবাসীর সন্দেহ হলে লাইভ ভিডিও ধারন করে তাকে তল্লাসী করা হয় এবং তার প্যান্টের বর্ডার থেকে গাজা নামক কিছু মাদক পাওয়া যায় এবং তাকে আটকে রাখা হয়। তাৎক্ষণিক নেছারাবাদের আইন প্রশাসনকে জানালে নির্বাহী মেজিস্ট্রেট রায়হান মাহমুদ সহ থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবনকারী সাইফুল ইসলাম আরিফকে গ্রেফতার করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

নেছারাবাদ থানা সূত্রে জানা যায়, আসামীর নামে এর আগেও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে মামলা রয়েছে।

এ বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট রায়হান মাহমুদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে এ ধরনের সামাজিক অবক্ষয় নিরসন সম্ভব। তাই সকল প্রকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে এলাকার সাধারণ জনগন ও সুশীল সমাজের এগিয়ে আশা অত্যান্ত জরুরি। আগামীতেও এরকম মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com