1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়া জেলা কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

কুষ্টিয়া জেলা কারাগারে ধর্ষণ মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আতিফুল ইসলাম (২৭) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে কারাগারে ওই আসামী গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসা রঘুনাথপু গ্রামের আব্দুল করিমের ছেলে।

কুষ্টিয়া জেল সুপার মো: শরিফুল ইসলাম মুঠো ফোনে জানান, সাজাপ্রাপ্ত ওই আসামী অসুস্থতা অনুভব করলে ওই কয়েদিকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি একটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে আদালতের রায় অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন বলে জানান বলে জানান।
কেন কি কারনে মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কারাগার থেকে আরিফুল ইসলাম নামে একজন কে হাসপাতালের জরুরি বিভাগে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। মৃত্যু নিশ্চিত হয়ে হাসপাতাল প্রশাসনকে অবগত কতলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে পাঠানো হয়। সকালে লাশের ময়না তদন্ত করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com