1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

বোচাগঞ্জে তীব্র গরমে পথচারী ও শিশুদের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ড. জীবন চৌধুরী

  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৮ বার ভিউ

মোঃ আনোয়ার হোসেন, বোচাগঞ্জ প্রতিনিধি (দিনাজপুর):
তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মানবসেবক ড. জীবন চৌধুরী। তাঁর উদ্যোগে রবিবার (০৫ জুলাই ২০২৬) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জের মেলাগাছি স্কুল সংলগ্ন মাঠ এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ, স্কুলের শিক্ষার্থী এবং কোমলমতি শিশুদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, একটি পিকআপ ভ্যানে বড় বড় পাত্রে সুপেয় ঠান্ডা শরবত নিয়ে অবস্থান করেন ড. জীবন চৌধুরীর ফ্রি টিম-এর সদস্যরা। হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে তৃষ্ণার্ত পথচারী, শ্রমজীবী মানুষ ও শিশুদের ডেকে গ্লাসভর্তি ঠান্ডা শরবত পরিবেশন করা হয়। প্রচণ্ড দাবদাহের মধ্যে এক গ্লাস ঠান্ডা শরবত পেয়ে মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।
এ সময় স্থানীয় বাসিন্দারা এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের ভাষায়, বর্তমান তীব্র গরমে সাধারণ মানুষের কথা চিন্তা করে এমন মানবিক আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও সেবাপ্রাণ মানুষদের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আরও উৎসাহিত করবে।
ড. জীবন চৌধুরীর সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে মানবসেবার লক্ষ্যে তারা এলাকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সহায়তা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় তীব্র গরমে মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এবং তাদের মুখে স্বস্তির হাসি ফোটাতেই এই বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণের আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মানবতার প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন মানুষের প্রয়োজনে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো যায়। ড. জীবন চৌধুরীর এই উদ্যোগ সেই মানবিকতারই এক অনুকরণীয় উদাহরণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com