1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন

কুষ্টিয়া সদর হাসপাতালে লাইফ সাপোর্টে আলামিন, স্থিতিশীল বলে জানাল পরিবার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আলামিনের শারীরিক অবস্থা বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের ভাষ্য অনুযায়ী,তাঁর রক্তচাপ (বিপি),পালস ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
আলামিনের স্বজনেরা জানান,আল্লাহর অশেষ রহমত এবং চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় তিনি এখনো জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাঁরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে চিকিৎসাসেবায় নিয়োজিত ডা. লিমন পারভেজ, ডা. শাওন, ডা. তুরান, ডা. রাজকুমারসহ আইসিইউ বিভাগের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তাঁদের দাবি,সংশ্লিষ্ট চিকিৎসকেরা রোগীকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে আলামিনের চিকিৎসা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। এসবের মধ্যে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগও রয়েছে। তবে রোগীর পরিবারের দাবি,এমন অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের ভাষ্য,চিকিৎসকেরা শুরু থেকেই সর্বোচ্চ চেষ্টা করে রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
আলামিনের স্বজনেরা বলেন, চিকিৎসাসংক্রান্ত বিষয়ে যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করাই সবার জন্য কল্যাণকর। এতে রোগীর পরিবার যেমন মানসিকভাবে চাপে পড়ে,তেমনি চিকিৎসাসেবার পরিবেশও অযথা প্রশ্নের মুখে পড়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আলামিনের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com