1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর বোরহানউদ্দিনের ফকিরহাট বাজার ব্রিজ এখন ‘মরণফাঁদ’: সংযোগ সড়ক না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা, চলে না অ্যাম্বুলেন্স রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে সব সময় প্রস্তুত রিজার্ভ ফোর্স: সিলেটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা ও কার্যালয় উদ্বোধন চাঁদাবাজমুক্ত আছলামপুর ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে ইয়াছিন আছলামীর প্রার্থিতা ঘোষণা

উৎসবমুখর পরিবেশে শেষ হলো দীঘিনালা জোন কাপ, টাইব্রেকারে চ্যাম্পিয়ন বোয়ালখালী।

  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬২ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি

দীঘিনালা উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকসমাগমের মধ্য দিয়ে শেষ হয়েছে দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৩ নম্বর কবাখালী ইউনিয়নকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। খেলাকে ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। পাহাড়ি ও বাঙালি—সব শ্রেণি-পেশার হাজারো দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে বোয়ালখালী ইউনিয়ন ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে।
ফাইনাল খেলায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সফল আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com