1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বোরহানউদ্দিনে ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৬৮ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ০২ মে ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৯নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আসামি মোঃ জাকির হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে ও তার স্ত্রীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ জাকির হোসেন (৩৮), পিতা: মৃত বাদশা মিয়া
২. তাসলিমা বেগম (৩৫), স্বামী: মোঃ জাকির হোসেন
উভয়ের ঠিকানা: মুলাইপত্তন, ৯নং ওয়ার্ড, টবগী ইউনিয়ন, বোরহানউদ্দিন, ভোলা।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বোরহানউদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com