1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মারাত্মক ঝুকিপূর্ণ নেছারাবাদের সোহাগদল ভূমি অফিস ভবন : নেই আধুনিকায়নের ছোয়া

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

নেছারাবাদের ২ নং সোহাগদল ইউনিয়ন ভূমি অফিসের বেহাল দশা। নেই কোনো আধুনিকায়নের ছোয়া। দীর্ঘদিন যাবৎ ঝুকিপূর্ণ ভবন, অবকাঠামোর অবস্থা খুবই নাজুক। ভবনটি একদিকে প্রায় ১/ দের ফুট হেলে আছে। ভবনের ভেতরটা স্যাতসেতে, দীর্ঘদিনের পুরোনো আসবাবপত্র। যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকায় দিন কাটাচ্ছে অফিসের কর্মচারীদ্বয় এবং ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা সাধারন জনগন। অফিস ভবন এবং পরিবেশের দ্রুত সংস্কার / পুননির্মাণের দাবি সংশ্লিষ্ট কর্মকর্তা / কর্মচারী ও ভূমি সেবাগ্রহনকারী সহ এলাকার সাধারন জনগনের।

সরেজমিন তথ্যে স্থানীয় জনসাধারনের ভাষ্যে জানা যায়, ভবনটি পাকিস্তান আমলে নির্মান করা হয় এবং ৮/১০ টি ৬ ইঞ্চি চিকন পিলারের উপর দন্ডায়মান রয়েছে। এমনকি একসময়ে স্বরুপকাঠীর পশ্চিম পাড়ের ৬ ইউনিয়নের একটিই ভূমি অফিস ছিলো এটি। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছে সোহাগদল ইউনিয়নের জনসাধারণ ও অফিসে কর্মরত কর্মকর্তা / কর্মচারীগন।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অহিদুজ্জামান বলেন, বৃষ্টির দিনে অফিসের ভেতরে স্যাতসেতে পরিবেশ এবং ফাটল ধরা দেয়াল সহ অস্বাস্থ্যকর পরিবেশে ভবনটি দক্ষিনে এক দের ফুট ঝুকে আছে। এতে আমরা নানান শারিরীক অসুস্থতা ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়টি বিবেচনা ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসি ল্যান্ড জনাব রায়হান মাহমুদ বলেন, সোহাগদল ও সারেংকাঠি ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মান কাজ এ বছরেই শুরু হবে বলে আশা করি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com