
মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি:
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব (ষষ্ঠ গ্রেড) হয়েছেন।
বর্তমানে তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশাসন ক্যাডারে এটি তার প্রথম পদোন্নতি হিসেবে বিবেচিত হচ্ছে।
কর্মজীবনে দায়িত্বশীলতা, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। তার আন্তরিকতা ও কর্মনিষ্ঠার কারণে স্থানীয় জনগণের মাঝে তিনি বিশেষভাবে প্রশংসিত ছিলেন।
পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন,
“আলহামদুলিল্লাহ! সিনিয়র সহকারী সচিব (ষষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেলাম। প্রশাসন ক্যাডারে এটি আমার প্রথম পদোন্নতি। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”
তার এই সাফল্যে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অনেকেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
Leave a Reply