1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায়ের ‘বীরনিবাসের’ লে-আউট উদ্বোধন চরফ্যাশনে রহস্যজনক শিক্ষার্থীর মৃত্যু, গণমাধ্যমের উপর হামলা ও মামলা প্রত্যাহারের চাপ: নিরপেক্ষ তদন্তের দাবিতে উদ্বেগ। সত্য প্রকাশের শাস্তি কি সন্ত্রাসী হামলা? ভোলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা” কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল কুষ্টিয়ার মাটিতে মরুভূমির স্বাদ: দুম্বা খামারে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়ার সন্তান মোঃ ইমরান হাসান রাহুল ঢাকা মহানগর জাগপা ছাত্র কাফেলার সেক্রেটারি পদে দায়িত্বগ্রহণ ভূমিসেবায় দুর্ভোগ কমাতে তজুমদ্দিনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। ৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নূর নবী হাওলাদারের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ কুষ্টিয়া পৌর নির্বাচনে কমিশনার পদে প্রার্থী হচ্ছেন সফল উদ্যোক্তা রেজাউল করিম কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা

তুহিন মৃধা বলেন বাবার হাতে গড়া আমতলী পৌরসভা আমার স্বপ্ন,একে আমি সুন্দর করে সাজাতে চাই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৫৩ বার ভিউ

অনিকুল ইসলাম উজ্জ্বল

আমতলী পৌরসভা আমার স্বপ্ন একে আমি সুন্দর করে সাজাতে চাই। পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও জনমনে এবং চায়ের দোকানগুলোতে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। সম্ভাব্য মেয়র প্রার্থীরা ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন। প্রার্থীদের মধ্যে আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও তরুণ সমাজসেবক মো. তুহিন মৃধার নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে গণসংযোগ করে তিনি ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন বলে স্থানীয়দের দাবি। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মো. তুহিন মৃধা বলেন, “জনগণের সমর্থন পেলে আমতলী পৌরসভাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার পাশাপাশি সুন্দর করে গড়ে সাজাবো ও বেকার নারী-পুরুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।”

তিনি আরো বলেন,আমতলী পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুস ছত্তার মৃধা আমার বাবা আমি তার পুত্র। ২০১০ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে সম্মানজনক ভোটও পেয়েছিলেন তিনি।

স্থানীয় একাধিক ভোটারা জানান, তুহিন মৃধা তরুণ ও ভদ্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। ভোটারা বলেন, “শান্ত স্বভাব ও ভালো ব্যবহারের কারণে তুহিন মৃধা জনপ্রিয়তায় এগিয়ে আছেন।”

সম্ভাব্য মেয়র প্রার্থী মো. তুহিন মৃধা আমতলী পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com