1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বোরহানউদ্দিনে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ ও নিন্দা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৫৪ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জু মাল-এর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সমর্থকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তারা অভিযোগ করেন, মঞ্জু মাল টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে আসন্ন নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার শুরু করেছে।
সমর্থকদের দাবি, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ষড়যন্ত্র করা হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগের কিছু লোকজনের মদদে এই অপপ্রচার চালানো হচ্ছে।
বক্তব্যে বলা হয়, অতীতেও মঞ্জু মালকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলেও তিনি জনগণের সমর্থনে এগিয়ে গেছেন। এবারও একইভাবে অপপ্রচারের মাধ্যমে তাকে দমিয়ে রাখা যাবে না বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে তারা বলেন, “এখনো সময় আছে, এসব অপপ্রচার বন্ধ করুন। অন্যথায় জনগণের রায়ের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।”
এদিকে, মঞ্জু মাল-এর সমর্থকরা সব ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং দাবি করেছেন, জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com