1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ভোলা বোরহানউদ্দিনে মেঘনা নদীতে অবৈধভাবে ঝাটকা নিধন, নীরব মৎস্য অফিস

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯৭ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন এলাকায় মেঘনা নদীতে অবাধে ঝাটকা (ইলিশের পোনা) নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু জেলে প্রকাশ্যে অবৈধ জাল ব্যবহার করে ঝাটকা মাছ শিকার করছে। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য বিভাগের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ছোট ফাঁসের জাল দিয়ে ঝাটকা ইলিশ ধরা হচ্ছে। এতে বিপুল পরিমাণ ঝাটকা নিধন হয়ে নদীর মাছের উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
জানা গেছে, প্রতিবছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীসহ বিভিন্ন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে, যাতে ঝাটকা রক্ষা পায় এবং ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পায়। আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

কিন্তু স্থানীয়দের অভিযোগ, হাকিমউদ্দিন এলাকায় প্রশাসনের তদারকি না থাকায় কিছু জেলে অবাধে ঝাটকা নিধন চালিয়ে যাচ্ছে। এতে নদীর জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ ইলিশ উৎপাদন হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দ ও ঝাটকা নিধন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com