1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীঘিনালায় DSF-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দুই স্হানে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’ দাবি এলাকাবাসীর

তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযান, মেলেনি ড্রেজার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার ভিউ

মোঃ মেহেদী হাসান হৃদয়, চরফ্যাশন প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনে বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকালে বাবুরহাট লঞ্চঘাট ও বকশী লঞ্চঘাট এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
অভিযান চলাকালে নদীতে অবৈধ কোনো ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে স্থানীয়দের বরাত দিয়ে প্রশাসন জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি রাতের বেলা ও খুব ভোরে ড্রেজার দিয়ে নদী থেকে বালু কেটে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কোনো ড্রেজার পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, কিছু ব্যক্তি রাতের বেলা ও ভোরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে থাকে।
তিনি আরও বলেন, নিকটবর্তী শিকদারের চর এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিলামকৃত বালু বিক্রি ও পরিবহন করা হচ্ছে, যা আইনত বৈধ।
অভিযানকালে স্থানীয়দের ভবিষ্যতে কেউ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে দ্রুত প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বালু ব্যবসায়ীদের সবসময় বালু ক্রয়ের বৈধ রশিদ সংরক্ষণে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় অভিযানে দক্ষিণ আইচা থানা পুলিশ সহযোগিতা করেন। এছাড়াও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে নদী তলদেশে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে এবং নদী রক্ষা বাঁধ ঝুঁকির মুখে পড়ছে। এতে নজরুলনগর ও মুজিবনগর ইউনিয়নের কয়েক হাজার মানুষ নদী ভাঙনের আশঙ্কায় উদ্বেগে রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com