1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী, প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানা যায়,

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বোরহানউদ্দিন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বোরহানউদ্দিন থানাধীন কুঞ্জেরহাট-বেদরপুরগামী মহাসড়কের পূর্ব পাশে জনৈক মফিজুল ইসলামের বাড়ির সামনে থেকে মোঃ লিটন (৩২) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ লিটন (৩২) মৃত সেকেন্দার আলীর ছেলে। তার মায়ের নাম মনোয়ারা বেগম। তিনি বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা (৮নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com