1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

টবগী ৩নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৯৬ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের টবগী ৩নং ওয়ার্ডের রাস্তার মাথা বাজারের পশ্চিম পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মতলব বেপারী বাড়ি, ফজল মুন্সি বাড়ি ও পাটোয়ারী বাড়িসহ পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক পরিবারের মানুষ প্রতিনিয়ত এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুম এলেই রাস্তাটি পুরোপুরি পানিতে ডুবে যায় এবং চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এতে করে মুমূর্ষু রোগী বা প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স প্রবেশ করানো প্রায় অসম্ভব হয়ে যায়। এছাড়াও স্কুল ও কলেজে যাতায়াতের সময় ছোট ছোট শিক্ষার্থীদেরও চরম ভোগান্তির শিকার হতে হয়।
এলাকাবাসী জানান, প্রতি বছর নিজেদের উদ্যোগে কিছু কিছু জায়গায় ইট ও বালু ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও পুরো রাস্তা সংস্কারের ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে বছরের পর বছর ধরে এলাকাবাসীকে কষ্ট করে এই রাস্তা ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয়রা আরও বলেন, বিভিন্ন সময়ে অনেক রাজনৈতিক নেতা রাস্তাটি ইট দিয়ে পাকা করে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে এখনো তা বাস্তবায়ন হয়নি। তবে কয়েক মাস আগে রাস্তাটির দক্ষিণ প্রান্তে কিছু কাঁচামাটি ফেলা হয়েছে, যা আগের তুলনায় কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘ এই সড়কের জন্য তা যথেষ্ট নয়।
এ অবস্থায় এলাকাবাসীর দাবি, শতাধিক পরিবারের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে রাস্তাটি দ্রুত স্থায়ীভাবে ইটের মাধ্যমে পাকা করে দেওয়া হোক।
টবগী ইউনিয়নের সংশ্লিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসীর আহ্বান, তাদের একটি আন্তরিক উদ্যোগই পারে এই এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com