1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি ঘোষণা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৬৫ বার ভিউ

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন যোগ করে মোট সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র শবে কদর উপলক্ষে ১৭ মার্চ সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় এবার ঈদকে ঘিরে টানা সাত দিনের ছুটি মিলবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ শবে কদরের ছুটি এবং ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যোগ হওয়ায় ঈদের আগে টানা চার দিন ছুটি মিলবে। ঈদের দিন ও পরবর্তী দুই দিনের ছুটি মিলিয়ে এবার মোট সাত দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ অতিরিক্ত ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, দীর্ঘ এই ছুটিকে ঘিরে ইতোমধ্যে ঘরমুখো মানুষের যাত্রা এবং ঈদের প্রস্তুতি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com