1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
আগামীকাল বেগম রহিমা ইসলাম কলেজের নবীন বরণ মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করতে হবে: নূরুল ইসলাম নয়ন এমপি রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম

আগামীকাল বেগম রহিমা ইসলাম কলেজের নবীন বরণ

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার ভিউ

​চরফ্যাশন প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন বেগম রহিমা ইসলাম কলেজের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর (শনিবার) একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬-এর আয়োজন করা হয়েছে।
কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।

​কলেজ সূত্রে জানা গেছে, আগামী শনিবার সকাল ১০ ঘটিকায় কলেজ মাঠে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির প্রথম পর্বের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ অধ্যাপক রেজাউল করিম খন্দকার।

​নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালের দিকে অতিথিদের আগমন ও আসন গ্রহণের পর স্বাগত বক্তব্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য প্রদান করা হবে। এরপর প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য ও সভাপতির বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

​আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য এই নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলতে এবং অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন বেগম রহিমা ইসলাম কলেজের অধ্যক্ষ মোহাঃ জাহাঙ্গীর আলম। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com