1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষকদলের অফিস ভাঙচুর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার ভিউ

কুষ্টিয়া প্রতিনিধি :- মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।

কার্যালয়ে হামলার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি

কুষ্টিয়ার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নলকোলা মোড়ে অবস্থিত কৃষকদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন অংশ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

কৃষকদলের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের ভাঙচুর কোনোভাবেই কাম্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে,ভাঙচুরের ঘটনার পর নলকোলা মোড় ও আশপাশের এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি যাতে কোনোভাবেই উত্তপ্ত না হয়, সেজন্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

তবে কারা,কী কারণে এবং কীভাবে কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে—এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

স্থানীয়রা বলছেন,ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দ্রুত প্রকাশ্যে আসা প্রয়োজন। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com