1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করতে হবে: নূরুল ইসলাম নয়ন এমপি রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম চরফ্যাশনে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ১৪ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

দীঘিনালায় আকস্মিক বন্যা, পানিবন্দি প্রায় ৫০০ পরিবার

  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি।

খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শনিবার (২২ আগস্ট) মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এক রাতের ভারী বৃষ্টিতে সড়ক ও বসতবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দীঘিনালায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে এসে দীঘিনালা-মাইনি সড়ক, দীঘিনালা-কবাখালী সড়ক, নীলমঞ্চল, জামতলী ও হিন্দুপাড়া এলাকা প্লাবিত হয়েছে।

দীঘিনালা চৌমুহনী স্টিল ব্রিজের দুই পাশের সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া দীঘিনালা-মাইনি ও দীঘিনালা-লংগদু সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। তবে এসব সড়কে বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

হঠাৎ পানি বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পানি আরও বাড়লে পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com