1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন

কুষ্টিয়ায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সকাল থেকেই জনসভাস্থল ও আশপাশের এলাকা ঘিরে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ভোরের আলো ফোটার আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাসসহ নানা যানবাহনে করে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় এসে জড়ো হতে থাকেন। অনেকের পরনে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত ব্যাজ, টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার। জনস্রোতে পরিণত হওয়া স্টেডিয়াম মাঠে প্রায় দুই লক্ষাধিক মানুষের উপস্থিতি জনসভাটিকে পরিণত করে এক জনসমুদ্রে।
জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকরাও মাঠ ও প্রবেশপথে সার্বক্ষণিক তদারকি করেন। স্টেডিয়াম সংলগ্ন ভবন ও সড়কে টাঙানো হয় ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন হতে হবে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য থেকে মুক্ত একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর আমির দাবি করেন, দলটি ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ এবং অর্থনৈতিক ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। পাশাপাশি তিনি তরুণ সমাজকে নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর বলেন, দেশ ও জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব অপরিহার্য। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন।
কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আমির হামজা বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের সেবা করার একটি পবিত্র মাধ্যম। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
জনসভায় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দর, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, একই দিনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুষ্টিয়ার পাশাপাশি মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় ধারাবাহিক নির্বাচনী মহাসমাবেশে অংশ নেবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com