
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আন্দোলন-সংগ্রামে প্রাণোৎসর্গকারী শহীদ জুলাইযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) বেলা দুইটার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানে এ কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত হয়।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ কুষ্টিয়া পৌর গোরস্থানে শায়িত শহীদ আব্দুল্লাহ আল মোস্তাকিন,শহীদ ইউসুফ শেখ এবং শহীদ মোঃ আশরাফুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয়ে বিশেষ দোয়া করা হয়।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা,কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান এবং জুলাই রিভোলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মাসুম বিল্লাহসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গাজীদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই আজকের নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। শহীদদের এই আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়,সে জন্য ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
Leave a Reply