1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
আগামীকাল বেগম রহিমা ইসলাম কলেজের নবীন বরণ মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করতে হবে: নূরুল ইসলাম নয়ন এমপি রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম

মহাখালীতে আইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেতন-ভাতা বঞ্চনা ও নোটিশ ছাড়াই কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৯৭ বার ভিউ

ঢাকা প্রতিনিধি

রাজধানীর মহাখালী DOHS এলাকায় অবস্থিত দুটি বেসরকারি আইটি প্রতিষ্ঠান—SBS WireOne এবং Shekhabo Limited—এর বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠান দুটি কর্মীদের বেতন, বোনাস পরিশোধ না করে এবং কোনো পূর্ব নোটিশ ছাড়াই একাধিক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।

ভুক্তভোগী কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত বেতন ও উৎসব বোনাস থেকে বঞ্চিত হয়ে আসছেন। অনেক ক্ষেত্রে আংশিক বেতন দেওয়া হলেও বাকি পাওনা দীর্ঘ সময় ধরে অনাদায়ী রাখা হয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়—
• কয়েকজন কর্মচারীর একাধিক মাসের সম্পূর্ণ বেতন এখনও বকেয়া রয়েছে।
• ঈদসহ বিভিন্ন উৎসবের বোনাস প্রদান করা হয়নি।
• কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
• এছাড়া প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ না করে সীমিত জনবল দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, প্রতিজনের প্রায় এক লক্ষ টাকারও বেশি বকেয়া পাওনা রয়েছে, যা এখনো পরিশোধ করা হয়নি।

অভিযোগে আরও বলা হয়েছে, SBS WireOne এবং Shekhabo Limited-এর প্রতিষ্ঠাতা Shadman Israk এবং চেয়ারম্যান Zahiruddin Babar-এর দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com