1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
তেল সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিপর্যস্ত ভোলার মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষ। দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন গগন সাকিব ও জে আনিক উৎসবমুখর পরিবেশে চরফ্যাশনে পহেলা বৈশাখ উদযাপন দীঘিনালায় বর্ণিল আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ বোচাগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ দীঘিনালায় ফুল অর্পণের মাধ্যমে শুরু বিজু উৎসব। নেছারাবাদে সাবেক সচিবের ক্ষমতার অপব্যবহার : মসজিদের জমি অবৈধ দখল ভোলার তজুমদ্দিনে জমি নিয়ে বিরোধ: সালিশ বৈঠকে নানা বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন লামিয়া আক্তার সহ আহত ৮জন । মারাত্মক ঝুকিপূর্ণ নেছারাবাদের সোহাগদল ভূমি অফিস ভবন : নেই আধুনিকায়নের ছোয়া বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ভোদন

উৎসবমুখর পরিবেশে চরফ্যাশনে পহেলা বৈশাখ উদযাপন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার ভিউ

চরফ্যাশন প্রতিনিধি:

পহেলা বৈশাখ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এতে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হিসেবে পাখি, মাছ, মুখোশসহ নানা লোকজ উপস্থাপনা স্থান পায়, যা উৎসবে যোগ করে ভিন্নমাত্রা।
শোভাযাত্রা শেষে ফ্যাশন স্কয়ারে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। দর্শনার্থীরা প্রাণভরে উপভোগ করেন প্রতিটি পরিবেশনা।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেন বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন।
অনুষ্ঠানের অংশ হিসেবে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হলে অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
বর্ণিল আয়োজন ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চরফ্যাশনে পহেলা বৈশাখ উদযাপন পরিণত হয় এক প্রাণের উৎসবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com