1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম চরফ্যাশনে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ১৪ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দৌলতখানে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে গৃহবধূর অনশন!

দীঘিনালায় ফুল অর্পণের মাধ্যমে শুরু বিজু উৎসব।

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২১৪ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি।

পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব বিজু উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় ফুল অর্পণের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়েছে। চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে ভোরের আলো ফোটার আগেই মাইনী নদীর তীরে জড়ো হন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
আজ রবিবার (১২-৪-২৬) ভোর ৫টা থেকে হাতে নানা রঙের ফুল নিয়ে মাইনী নদীতে আসতে থাকেন তারা। পরে নদীর জলে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নেন।
স্থানীয়দের বিশ্বাস, ফুল ভাসানোর এই আয়োজনের মধ্য দিয়ে বিগত বছরের সব দুঃখ-কষ্ট নদীর স্রোতে ভেসে যায় এবং নতুন বছর বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এ সময় নদীর পাড়ে এক মনোরম ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিজু উৎসবের এই প্রথা চাকমা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ, যা প্রতি বছরই আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com