1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায়ের ‘বীরনিবাসের’ লে-আউট উদ্বোধন চরফ্যাশনে রহস্যজনক শিক্ষার্থীর মৃত্যু, গণমাধ্যমের উপর হামলা ও মামলা প্রত্যাহারের চাপ: নিরপেক্ষ তদন্তের দাবিতে উদ্বেগ। সত্য প্রকাশের শাস্তি কি সন্ত্রাসী হামলা? ভোলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা” কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল কুষ্টিয়ার মাটিতে মরুভূমির স্বাদ: দুম্বা খামারে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়ার সন্তান মোঃ ইমরান হাসান রাহুল ঢাকা মহানগর জাগপা ছাত্র কাফেলার সেক্রেটারি পদে দায়িত্বগ্রহণ ভূমিসেবায় দুর্ভোগ কমাতে তজুমদ্দিনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। ৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নূর নবী হাওলাদারের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ কুষ্টিয়া পৌর নির্বাচনে কমিশনার পদে প্রার্থী হচ্ছেন সফল উদ্যোক্তা রেজাউল করিম কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা

কেশবপুরে ১৩৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১৩ বার ভিউ

হাফিজুর রহমান,যশোর প্রতিনিধি,

যশোরের কেশবপুরে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূনর্বাসন/প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর মানব কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের অধিকাংশ মানুষের জীবিকা সরাসরি কৃষির ওপরেই নির্ভরশীল। ধান, পাট, আলু, শাকসবজি ও মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যার ফলে বর্তমান সরকার এদেশের কৃষকদের উন্নয়ন করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করেছেন। শুধু তাই নয়! নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতেও সরকার গুরুত্ব দিচ্ছে। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। তারই ধারাবাহিকতায় কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পাটের বীজ, ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি সার। ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। ৬০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ৭০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ এবং ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মামুনুর রশীদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com