
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
শুক্রবার (১৩ মার্চ) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন সমুদয়কাঠী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে পূর্ব সারেংকাঠী গ্রামের মামুন মোল্লার ব্রিক ফিল্ডের দক্ষিন পাশে সন্ধ্যা নদীর পুর্ব পাড়ে সুপারি বাগানের ভিতরে আনুমানিক ২৮-৩০ বছর বয়সী একজন অজ্ঞ্যাতনামা ব্যক্তির (পুরুষ) মাথাবিহীন দেহ মারাত্মক জখম ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহদি হাসান জানান, শুক্রবার বিকেল ৫ টার দিকে ব্রিক ফিল্ডের মালিক মামুন মোল্লা ফোন কলে একটি অজ্ঞ্যাত তাজা লাশ পড়ে থাকার কথা জানান। খবর পেয়ে আমরা নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছাই। সেখান থেকে লাশটি উদ্ধার করা হয় এবং সিআইডি (বরিশাল) ও পিপিআই (পিরোজপুর) ঘটনাস্থলে এসে লাশের পাশেই ভিকটিমের একজোড়া জুতা উদ্ধার সহ এলাকার সিসি টিভি ফুটেজ চেক সহ সুরতহাল পর্যবেক্ষণ করেছেন। লাশের প্রকৃত নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply