1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম চরফ্যাশনে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ১৪ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দৌলতখানে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে গৃহবধূর অনশন!

গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রীর নেছারাবাদ ও স্বরুপকাঠী পৌর বিএনপির ইফতার মাহফিলে যোগদান

  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৮১ বার ভিউ

সোহেল রায়হান, পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর ২ আসনের এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন নেছারাবাদ উপজেলা সফরকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেছারাবাদ উপজেলা ও স্বরুপকাঠী পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের মাধ্যমে পিরোজপুর ২ আসনের তিন উপজেলার ৩ দিনের সফরের আজ প্রথম দিনের কর্মসূচি শেষ করেন।

সোমবার (৯ মার্চ) সকাল ১০ টায় উপজেলার নাপিতখালী ব্রিজের শুভ উদ্ভোদন করেন। পরে তিনি সকাল সাড়ে ১০টায় স্বরুপকাঠী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল কাম সাইক্লোন সেল্টারের নবনির্মিত ভবনের শুভ উদ্ভোদন করেন। বেলা ১১টার দিকে তিনি প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দূস্থ পরিবারের মাঝে বিনামুল্যে ঢেউটিন বিতরন ও আর্থিক সহায়তার চেক প্রদান করেন। বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি পর্ব ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মত বিনিময় সভায় অংশগ্রহন করেন। এসময় উপস্থিত সকলে এলাকার নানান সমস্যা ও দূর্ভোগ এবং জনগনের চাহিদার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর সকলের উপস্থাপিত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন – অমিত দত্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন- নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং বিশেষ সাংবাদিকনৃন্দ।

পরবর্তীতে সন্ধ্যায় উপজেলার স্বরুপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির এক বিশাল জনসমাগমে সুশৃঙ্খল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রয়্যাত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ারদদ পরুহের মাগফেরাত কামনা ও দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশবাসীর জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com