1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
তেল সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিপর্যস্ত ভোলার মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষ। দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন গগন সাকিব ও জে আনিক উৎসবমুখর পরিবেশে চরফ্যাশনে পহেলা বৈশাখ উদযাপন দীঘিনালায় বর্ণিল আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ বোচাগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ দীঘিনালায় ফুল অর্পণের মাধ্যমে শুরু বিজু উৎসব। নেছারাবাদে সাবেক সচিবের ক্ষমতার অপব্যবহার : মসজিদের জমি অবৈধ দখল ভোলার তজুমদ্দিনে জমি নিয়ে বিরোধ: সালিশ বৈঠকে নানা বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন লামিয়া আক্তার সহ আহত ৮জন । মারাত্মক ঝুকিপূর্ণ নেছারাবাদের সোহাগদল ভূমি অফিস ভবন : নেই আধুনিকায়নের ছোয়া বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ভোদন

দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান।

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৬ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর দীঘিনালা জোন।
শুক্রবার (আজ) দুপুর ১২টার দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানজিম পারভেজ এবং সেনাবাহিনীর দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী।
এসময় বাজারের বিভিন্ন তেলের পাম্প ও খুচরা তেলের দোকান পরিদর্শন করা হয়। অভিযানের মাধ্যমে তেলের মজুদ পরিস্থিতি, বিক্রয় কার্যক্রম এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পরিস্থিতি ও বৈদেশিক যুদ্ধের প্রভাবের কারণে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। দীঘিনালা উপজেলায় যাতে কেউ তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে তেল বিক্রি ও অবৈধ মজুদ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com