1. mh01610093622@gmail.com : banglanetexpress :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ২ কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আহত কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন

চর মানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন রিয়াজ উদ্দিন ফরাজি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৪১ বার ভিউ

মোঃ মেহেদী হাসান হৃদয়

ভোলা জেলার দক্ষিণ আইচা থানার সাবেক ছাত্রদল সভাপতি রিয়াজ উদ্দিন ফরাজি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি ৯নং চর মানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হলেও বর্তমানে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রিয়াজ উদ্দিন ফরাজি বলেন,
“জনগণ খুব ভালো করেই জানে কাদের হাতে ইউনিয়ন নিরাপদ এবং তরুণদের চিন্তা-ভাবনা কেমন হওয়া উচিত। আমার মতো বয়সের অনেক তরুণের রক্ত গরম—আমাদেরও গরম। কেউ যদি অকারণে পরিস্থিতি সৃষ্টি করতে চায়, আমরাও চাইলে তা করতে পারি। কিন্তু আমাদের সেই পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
আমরা মানুষের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্য কাজ করতে চাই। এই রাজনীতি করতে গিয়ে আমরা অনেক সময় সরকারি চাকরিও করতে পারিনি। তারপরও আমরা মানুষের পাশে থাকতে চাই এবং জনগণের আস্থা নিয়েই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে চর মানিকা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তর করার জন্য তিনি কাজ করবেন।
স্থানীয় অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব হিসেবে রিয়াজ উদ্দিন ফরাজির নির্বাচনে অংশগ্রহণ এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
উল্লেখ্য, রিয়াজ উদ্দিন ফরাজি দক্ষিণ আইচা থানা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com