1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায়ের ‘বীরনিবাসের’ লে-আউট উদ্বোধন চরফ্যাশনে রহস্যজনক শিক্ষার্থীর মৃত্যু, গণমাধ্যমের উপর হামলা ও মামলা প্রত্যাহারের চাপ: নিরপেক্ষ তদন্তের দাবিতে উদ্বেগ। সত্য প্রকাশের শাস্তি কি সন্ত্রাসী হামলা? ভোলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা” কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল কুষ্টিয়ার মাটিতে মরুভূমির স্বাদ: দুম্বা খামারে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়ার সন্তান মোঃ ইমরান হাসান রাহুল ঢাকা মহানগর জাগপা ছাত্র কাফেলার সেক্রেটারি পদে দায়িত্বগ্রহণ ভূমিসেবায় দুর্ভোগ কমাতে তজুমদ্দিনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। ৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নূর নবী হাওলাদারের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ কুষ্টিয়া পৌর নির্বাচনে কমিশনার পদে প্রার্থী হচ্ছেন সফল উদ্যোক্তা রেজাউল করিম কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা

কৃষক শ্রমিক চালক দিনমজুরদের জন্য সহজলভ্য ক্ষুদ্র ঋণ সহায়াতার ব্যবস্তা করা হবে- হাফিজ ইব্রাহিম

  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫৯ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি:

ভোলা-২ আসনের সাবেক এমপি ও বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, দেশে ইসলামি দল পরিচয়দানকারী একটি দল আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বলে বেড়ায় দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশতে নিয়ে যাবে। মানুষকে তারা বোকা মনে করে। তারা এই ১৭ বছর কোথায় ছিলো, এখন তারা ধর্মের নামে মানুষকে উল্টাপাল্টা বুঝাচ্ছে। এবং ধর্মের নামে ব্যবসা করা এটা জামায়াত ইসলামীর নতুন কিছু নয়।

ভোলা- বরিশাল সেতু নির্মাণ সহ ভোলা ঢাকার সঙ্গে সারা বছর নিরবিচ্ছিন্ন, নিরাপদ ও স্হায়ী সড়ক যোগাযোগ ব্যবস্হা, আবাসিক গ্যাস সংযোগের ব্যবস্থা করা ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা নির্মান করা হবে,নদী ভাঙন রোধে অত্র এলাকায় মেরিন ড্রাইভের ন্যায় স্থায়ী বেড়ীবাধের ব্যবস্থা করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত নিজের শেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,চিহ্নিত ভূমিদস্যু ও ডিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরকারি চিকিৎসা ব্যবস্থা ২৪ ঘন্টা সর্ব সাধারণের জন্য নিশ্চিত করা হবে। প্রতিটি মহল্লা/ এলাকায় জোন ভিত্তিক ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হবে। সরকারি সম্পত্তি অবৈধ দখলদার মুক্ত করা, চরাঞ্চলের অবৈধ দখলকৃত জমি উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।আধুনিক বিপনণ কেন্দ্র নির্মাণ করা, যেখান থেকে সারা বাংলাদেশে পণ্য আমদানি ও রপ্তানি করা যাবে। কৃষকগণ ফসল চাষাবাদ করে বিক্রি করতে না পারায় যে সমস্যার সম্মুখীন হয় তা আর হবে না।
শিক্ষার মান উন্নয়নে কাজ করতে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা। শিক্ষার হার বৃদ্ধির জন্য ২০০১-২০০৫ এর সময়কালের চাইতে বেশি সংখ্যক স্কুল-কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান নির্মান করা হবে।
বেকার যুবক ও অসহায় নারীদের সাবলম্বি করার জন্য বেসরকারি উদ্যোগে যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একটি উপজেলাতে কমপক্ষে ২ টি ফ্রি নাগরিক হেল্প ডেক্স খোলা হবে, যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলে ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, নারীদের মাতৃত্বকালীন ভাতা, সরকারি অনুদান সক্রান্ত বিষয়ে আবেদন ও ফ্রি পরামর্শ নিশ্চিত করা এবং এ সংক্রান্ত বিষয়ে দূর্নীতির অভিযোগ গ্রহণ করে পরবর্তী ব্যবস্হা নেয়া হবে।

এ সময় হাফিজ ইব্রাহিম বলেন, নির্বাচনি ৩১ দফা উল্লেখ করে, বিএনপি ক্ষমতায় গেলে বোরহানউদ্দিনে এই ইশতেহার এর সাথে আমাদের দলীয় ইশতেহার বাস্তবায়নের সর্বোচ্চ ভূমিকা রাখবো।

বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদদীন খান, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি লিটন শিকদার, সাধারন সম্পাদক আতিক আসলাম রুবেল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com