1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল কুষ্টিয়ায় সন্ধ্যা মাসী ও সোমা দিদির পাশে দাঁড়ালেন দি চেম্বার পরিচালক কাজল মাজমাদার কেশবপুরে যুবদলের বর্ধিত সভায় নেতাকর্মীদের একাংশ বাদ, ক্ষোভে তৃণমূল দীঘিনালা জোনের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা চরফ্যাশনে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কক্ষে নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা। পুকুরে ডুবে নিহত নবম শ্রেণীর ছাত্র এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান হাজারী: ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত’ বোরহানউদ্দিনে বাথরুমের ছাদ থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার, আটক ১ স্বাধীনতার এত বছর পরও কাঁচা রাস্তা, দুর্ভোগে কাচিয়ার ৮ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ

ধর্ম নিয়ে ব্যবসা জামায়াতের পুরনো অভ্যাস: ভোলায় মেজর হাফিজ।

  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার ভিউ

মোঃ তুহিন দেওয়ান।
ধর্ম নিয়ে ব্যবসা জামায়াতের পুরনো অভ্যাস: ভোলায় মেজর হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন–লালমোহন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের দেড় বছর পার হলেও জনগণের জন্য দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাতে পারেনি।
তিনি বলেন, “এই অন্তর্বর্তী সরকার ছিল একটি দুর্বল সরকার, যারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।”

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ভোলার তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত তাঁর নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসভায় আওয়ামী লীগের সমালোচনা করে মেজর হাফিজ বলেন, “আওয়ামী লীগ এ দেশে দীর্ঘদিন ধরে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে। আমার বিরুদ্ধে নির্বাচন করতে তারা একজন দুর্বৃত্তকে মাঠে নামিয়েছে।”

বিএনপির এই বর্ষীয়ান নেতা আরও বলেন, দেশে ইসলামী দলের পরিচয়ে একটি গোষ্ঠী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি অভিযোগ করে বলেন, “তারা নারীদের বলছে—দাঁড়িপাল্লা ও ফুলকপিতে ভোট দিলে বেহেশতে যাবে। মানুষকে তারা বোকা মনে করে। আমাদের মুসলমানি শিখতে তাদের কাছে যেতে হবে না। ধর্ম নিয়ে ব্যবসা করা জামায়াতে ইসলামীর পুরনো অভ্যাস।”

এ সময় তিনি বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারের ৩১ দফা তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তজুমদ্দিন উপজেলার হাজার হাজার ভূমিহীন পরিবারকে ভূমি বন্দোবস্ত দেওয়া হবে। তিনি উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তজুমদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি ড. আমিরুল ইসলাম বাছেদ পাটোয়ারী, ভোলা জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, চাঁদপুর দক্ষিণ বিএনপির সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াছমিন আরো উপস্থিত ছিলেন ২ নং সোনাপুর ইউনিয়নের সভাপতি জাকির হোসেন মনু সাদারন সম্পাদক ডাঃ এ কে এম ফিরোজ শিকদার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সদস্য শাহিন শাজী শাহাদাত পাটোয়ারী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com