1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দীর্ঘদিন চিকিৎসা শেষে এলাকায় ফিরলেন বিএনপি নেতা কাজল হাওলাদার; সোহেল হাওলাদারের ফুলেল শুভেচ্ছা

  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৩ বার ভিউ

বোরহানউদ্দিন প্রতিনিধি।
দীর্ঘদিন অসুস্থ থেকে চিকিৎসা শেষে নিজ বাসভবনে ফিরেছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল হাওলাদার। তার আগমনে এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭ ঘটিকার সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান টগবী ইউনিয়নের কৃতি সন্তান ও দালালপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সোহেল হাওলাদার।
জানা গেছে, কাজল হাওলাদার দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি এলাকায় ফিরলে সোহেল হাওলাদার তার সাথে সাক্ষাৎ করেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তারা কুশল বিনিময় করেন এবং একে অপরের প্রতি সৌহার্দ্য প্রকাশ করেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে সোহেল হাওলাদার বলেন, “আমাদের প্রিয় নেতা কাজল হাওলাদার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তার দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করি যেন তিনি আগের মতো আবারও দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।”
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাজল হাওলাদারও তার অসুস্থতার সময়ে যারা খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com