বোরহানউদ্দিন প্রতিনিধি।
দীর্ঘদিন অসুস্থ থেকে চিকিৎসা শেষে নিজ বাসভবনে ফিরেছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল হাওলাদার। তার আগমনে এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭ ঘটিকার সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান টগবী ইউনিয়নের কৃতি সন্তান ও দালালপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সোহেল হাওলাদার।
জানা গেছে, কাজল হাওলাদার দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি এলাকায় ফিরলে সোহেল হাওলাদার তার সাথে সাক্ষাৎ করেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তারা কুশল বিনিময় করেন এবং একে অপরের প্রতি সৌহার্দ্য প্রকাশ করেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে সোহেল হাওলাদার বলেন, "আমাদের প্রিয় নেতা কাজল হাওলাদার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তার দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করি যেন তিনি আগের মতো আবারও দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।"
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাজল হাওলাদারও তার অসুস্থতার সময়ে যারা খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
<p>Owner & Founder: MD Mahadi Hasan Hridoy,Co-Founder / Partner: Rajib Hasan Raju,Office Address: Sharif Para, Sadar Road, Charfassion, Bhola,Bangladesh.</p>
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি