
মোঃ তুহিন দেওয়ান।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাদুগো বাড়িতে একই বাড়ির দেবরের বিরুদ্ধে মধ্যবয়স্ক ভাবিকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে স্বামী দা’র আঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আহত ব্যক্তি নজরুল ইসলাম (পিতা: মোখলেছুর রহমান) বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী জান্নাত (৪০) অভিযোগ করে জানান, গত ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে তিনি বাড়িতে একা থাকা অবস্থায় একই বাড়ির তুহিন (পিতা: মালেক) ও হাসেম (পিতা: মুনাফ) তার শরীরে হাত দেন এবং শ্লীলতাহানী করেন। একই সময় অভিযুক্তরা খামারের জমাকৃত প্রায় ৩ লাখ টাকা ও কানের দুল নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
জান্নাত আরও জানান, ঘটনার সময় তিনি বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার স্বামী নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে বাধা দিলে প্রতিপক্ষরা তাকে দা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে বলে দাবি করেন তিনি। পরে স্থানীয়রা আহত নজরুল ইসলামকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।
Leave a Reply