1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
মানববন্ধনে বক্তারা জলাশয় বাঁচান,ভূগর্ভস্থ পানির সংকট রোধ করুন  বোচাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায়ের ‘বীরনিবাসের’ লে-আউট উদ্বোধন চরফ্যাশনে রহস্যজনক শিক্ষার্থীর মৃত্যু, গণমাধ্যমের উপর হামলা ও মামলা প্রত্যাহারের চাপ: নিরপেক্ষ তদন্তের দাবিতে উদ্বেগ। সত্য প্রকাশের শাস্তি কি সন্ত্রাসী হামলা? ভোলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা” কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল কুষ্টিয়ার মাটিতে মরুভূমির স্বাদ: দুম্বা খামারে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়ার সন্তান মোঃ ইমরান হাসান রাহুল ঢাকা মহানগর জাগপা ছাত্র কাফেলার সেক্রেটারি পদে দায়িত্বগ্রহণ ভূমিসেবায় দুর্ভোগ কমাতে তজুমদ্দিনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। ৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নূর নবী হাওলাদারের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ কুষ্টিয়া পৌর নির্বাচনে কমিশনার পদে প্রার্থী হচ্ছেন সফল উদ্যোক্তা রেজাউল করিম

চরফ্যাশনে সাবমার্সিবল মোটরের লাইনে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন আহত

  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার ভিউ

মোঃ রাজিব হাসান রাজু,,
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে সাবমার্সিবল মোটরের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্যবসায়ী ও একজন কলেজ শিক্ষার্থী রয়েছেন। বর্তমানে তারা চরফ্যাশন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন—
(১) মো. জাহিদুল বাতান (২৩), পিতা: মো. বাতান মাঝি, সামরাজ ঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও পুর্ব মাদ্রাজ ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
(২) মো. শামীম মাঝি (২০), পিতা: মো. মনির মাঝি, কেরামতগঞ্জ বাজারের ব্যবসায়ী পরিবারের সন্তান এবং চর মাদ্রাজ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
(৩) মো. মাসুদ (৩০), পিতা: মো. আনোয়ার দালাল। তিনি জাহিদুল বাতানের সহোদর ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, চর মাদ্রাজ এলাকায় একটি সাবমার্সিবল মোটরের কন্ট্রোল বক্স পরীক্ষা করতে গিয়ে প্রথমে টেস্টারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. মাসুদ। তাকে উদ্ধার করতে গেলে মো. জাহিদুল বাতানও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলে থাকা মো. শামীম মাঝিও বিদ্যুতের শকে আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ ও মোটরের কন্ট্রোল বক্স ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com