1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে সিপিপি স্বেচ্ছাসেবকদের ব্যবহারিক উদ্ধার প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামীকাল বেগম রহিমা ইসলাম কলেজের নবীন বরণ মানুষের সেবাকে ইবাদত মনে করে কাজ করতে হবে: নূরুল ইসলাম নয়ন এমপি রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা

চরফ্যাশনে সিপিপি স্বেচ্ছাসেবকদের ব্যবহারিক উদ্ধার প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ০ বার ভিউ

মোঃ সুমন||
দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার চরফ্যাশনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর স্বেচ্ছাসেবকদের নিয়ে ব্যবহারিক উদ্ধার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় চরফ্যাশনের চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদের ছাদ থেকে উদ্ধার, পানিতে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসাসহ দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় বিভিন্ন উদ্ধার কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর ভূমিকা পালনের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সিপিপি স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই উদ্ধার কার্যক্রমে দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), ঢাকার উপ পরিচালক হাফিজ আহমেদ, চরফ্যাশনের সহ-পরিচালক কে. এম. মাহাতাবুল বারী এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলা দলনেতা জলিল মোহাম্মদ।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি পেলে দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com