1. mh01610093622@gmail.com : banglanetexpress :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার ভিউ

হৃদয় বড়ুয়া দীঘিনালা খাগড়াছড়ি ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিটি দীঘিনালার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিএমবি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। এ সময় বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। পাশাপাশি তাঁর দেখানো পথে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, দীঘিনালা, খাগড়াছড়ি। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com