1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আন্দোলন-সংগ্রামে প্রাণোৎসর্গকারী শহীদ জুলাইযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) বেলা দুইটার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানে এ কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত হয়।

​কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ কুষ্টিয়া পৌর গোরস্থানে শায়িত শহীদ আব্দুল্লাহ আল মোস্তাকিন,শহীদ ইউসুফ শেখ এবং শহীদ মোঃ আশরাফুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয়ে বিশেষ দোয়া করা হয়।

​কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা,কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান এবং জুলাই রিভোলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মাসুম বিল্লাহসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গাজীদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই আজকের নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। শহীদদের এই আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়,সে জন্য ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com