1. mh01610093622@gmail.com : banglanetexpress :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী দুর্গন্ধ-বর্জ্যে বিপর্যস্ত অবৈধ লেয়ার ফার্ম উচ্ছেদের দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন তরুণদের পেশাগত উন্নয়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ধাত্রীবিদ্যা কম্পিউটার প্রশিক্ষণ কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ড জুরেই মাদকের ভয়াবহ থাবা হাত বাড়ালেই মিলছে মাদক,নির্বিকার প্রশাসন বরিশাল রেঞ্জের ডিআইজি কর্তৃক কাউখালী থানা পরিদর্শন দীঘিনালায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাংবাদিক আবেদন করুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা : সভাপতি- ফারুক, সম্পাদক- লিমন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অন্তর্ভুক্ত বাংলাদেশ শিক্ষক সমিতি, নেছারাবাদ উপজেলা পশ্চিমাঞ্চল শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম. তৌহিদুল ইসলাম (লিমন)।

সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, “শিক্ষক সমাজের সম্মান ও অধিকার রক্ষায় আমরা সবসময় সোচ্চার থাকব। সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”

সাধারণ সম্পাদক এসএম. তৌহিদুল ইসলাম (লিমন) প্রথমে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়ক এবং জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, তিনি বলেন “শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করব”। তিনি আরো বলেন ”সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের সমস্যা সমাধান ও সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করবেন। পাশাপাশি শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এদিকে, নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে স্থানীয় শিক্ষক-কর্মচারীবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই নেতৃত্বের মাধ্যমে নেছারাবাদ উপজেলার(পশ্চিমাঞ্চল) শিক্ষক সমাজ আরও সংগঠিত ও শক্তিশালী হবে। সংশ্লিষ্টরা মনে করেন, নতুন কমিটি শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্নাঙ্গ কমিটি :
সভাপতি – মোঃ ফারুক হোসেন, সম্পাদক – এসএম. তৌহিদুল ইসলাম লিমন
সিনিয়র সহ সভাপতি – এস,এম ইব্রাহিম
সহ সভাপতি- মোঃ সাইদুর রহমান মোল্লা
রঞ্জন সিকদার
মোঃ মিজানুর রহমান রানা
মোঃ শাহীন আনোয়ার
মোহাম্মদ জাহিদুল শরীফ নোমান
মোঃ আঃ রহিম
আনিসুর রহমান
মোঃ শফিউজ্জামান হানিফ
মোঃ মিজানুর রহমান
মোঃ খাইরুল ইসলাম
মোঃ কবির হোসেন
মোঃ ওয়াহিদুজ্জামান
মোঃ জাহিদুল ইসলাম
মোঃ আফজাল হোসেন
যুগ্ম সম্পাদক :
মোঃ রুহুল আমীন
মোঃ ফয়সাল মাহমুদ
মোঃ সাইফুল ইসলাম
মোঃ হামিদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক – মোঃ রাজিবুজ্জামান শাওন
সহ-সাংগঠনিক সম্পাদক -মোঃ ইমরুল কায়েস
দপ্তর সম্পাদক -মোঃ আব্দুল ওয়াদুদ
সহ দপ্তর সম্পাদক -মোঃ ইস্রাফিল
প্রচার সম্পাদক -মোঃ মিজানুর রহমান
সহপ্রচার সম্পাদক – মোঃ জাহিদুল ইসলাম
সাংস্কৃতিক সম্পাদক -মোঃ মাহমুদুল হাসান
কোষাধ্যক্ষ – মোঃ ফিরোজ আহম্মেদ
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক -মোঃ ইব্রাহিম খলিল
শিক্ষা বিষয়ক সম্পাদক – মোঃ নাসির উদ্দিন
মহিলা বিষয়ক সম্পাদক – মোসাঃ নাজমুন নাহার
মোসাঃ শিরিন খানম
ধর্ম বিষয়ক সম্পাদক -মোঃ আব্দুল হালিম
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – আয়শা সিদ্দিকা
ক্রিড়া সম্পাদক – তন্ময় মন্ডল
সদস্য – সোলায়মান গাজী
মোঃ আল আমিন
মোঃ মোস্তফা
মোঃ আল আমিন
মোঃ আব্দুস সালাম
মোঃ নাসির আকন
মোঃ রবিউল ইসলাম
মোঃ আব্দুস সালাম
মোসাঃ ইসরাত জুলিয়া
মোঃ মোস্তাক আহমেদ
তাপস মন্ডল
মোঃ নাঈম হোসেন
মোঃ সেলিম
মোফাজ্জেল হোসেন
মোঃ ইউনুস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com