1. mh01610093622@gmail.com : banglanetexpress :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা,বাতিলের দাবি কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান, চরফ্যাশন বাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দীঘিনালায় রাজনৈতিক মামলায় আ.লীগের এক সদস্য গ্রেপ্তার দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, চিকিৎসা সেবা পেল অসহায় মানুষ। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ নজরুল ইসলাম চরফ্যাশনে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা, ১৪ মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দৌলতখানে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে গৃহবধূর অনশন!

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর ভাঙন রায়টা বেড়িবাঁধ হুমকির মুখে

  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

দিনদিন পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করছে। ফলে ভেড়ামারা উপজেলার রায়টা বেড়িবাঁধ এখন হুমকির মুখে। ভাঙন থেকে মাত্র ১শ’ মিটার দূরে ঝুঁকিতে রয়েছে প্রায় ৩ হাজার পরিবারের বাড়িঘর। ইতোমধ্যে বেশ কয়েক একর ফসলি জমি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে।

বাহাদুরপুর ইউনিয়নের রায়টা বেড়িবাঁধের পাশেই রায়টা পাথরঘাট। ভেড়ামারা থানার একটি অন্যতম দর্শনীয় স্থান। এখানে রয়েছে পিকনিক স্পট। প্রতিদিন পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে। এই বাঁধের কাছে এসে পানির ধাক্কা লাগছে। পানি ঘুরপাক ও পানির তীব স্রোতে ভাঙতে শুরু করেছে রায়টা বেড়িবাঁধ। এই বাঁধ ভেঙে গেলে রায়টা নতুনপাড়া ও ফয়জুল্লাপুর এই দুই গ্রাম পানিতে ডুবে যাবে। পানিবন্দি হয়ে পড়বে প্রায় ৩ হাজার পরিবারের ঘরবাড়ি।

বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন জানান, প্রতিবছর পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে রায়টা বেড়িবাঁধে পানির আঘাত হানে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এই এলাকার মানুষ। এবারও তাই হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে পানি ঢুকলে বাহাদুরপুর ইউনিয়নের প্রায় অর্ধেক গ্রাম ডুবে যাবে।

উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ইউপি সদস্য মো: জাম্মদ কবিরাজ জানান,গত বছর নদীভাঙনের সময় থেকেই আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলাম। তারা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে জি ও ব্যাগ ফেলে ভাঙন কিচ্ছুটা রোধ করেছিলো। এইবার ফয়জুল্লাপুর কবিরাজ পাড়া ভয়াবহ পদ্মার ভাঙনের মুখে। এইবার পদ্মার ধারে ব্লক ফেলা জরুরী হয়ে পরেছে।
কবিরাজপাড়া গ্রামের ফরিদা পারভিন ও ময়না খাতুন কান্নায় ভেঙে পরেন। তারা জানান,প্রতিদিন পদ্মার পাড় ভাঙছে। বাড়ির দিকে এগিয়ে আসছে ভাঙন। রাতে ঘুম আসেনা। ছেলে-মেয়ে নিয়ে চরম বিপদে পরেছি। না জানি কখন ফয়জুল্লাপুর কবিরাজ পাড়ার বাড়িঘর পদ্মায় বিলিন হয়ে যায়। সরকার আমাদের কে নদী ভাঙনের হাত থেকে বাঁচাক।
এই এলাকার আপতাবুল,টিক্কা,নাজিম.মজনু,বজু,হান্নান,খোকন ও কালু প্রমানিক জানান, পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতায় ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে। আউশ ধান, কলাবাগান, নানা প্রকার শাকসবজির খেত নদীতে বিলিন হয়ে যাচ্ছে। ভাঙনরোধ করা না হলে বাড়িঘরসহ সবকিছু নদীতে চলে যাবে।
কুষ্টিয়া জেলা শিক্ষা গবেষণা সম্পাদক অধ্যাপক নূরুল আমিন জসিম জানান,উপজেলার জুনিয়াদহ ফয়জুল্লাপুর কবিরাজ পাড়া ভাঙনের মুখে। এই এলাকা ভাঙ্গনের ফলে সাধারন জনগন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেড়শ” পরিবার হুমকির মুখে। বাড়িঘর ভাঙনের মুখে। নদী এখন ২শ’ মিটার দুরে রয়েছে। রোধ করা না হলে এই এলাকার বাড়িঘর সব নদী গর্ভে চলে যাবে। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
আজ ১৪ জুলাই,মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলার রায়টা ফয়জুল্লাপুর নদী ভাঙন এলাকা পরির্দশন করেন। উপজেলা জামায়েতের আমির জালার উদ্দীন,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক তারিক হোসেন প্রমূখ।
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মানদী থেকে নিয়ম না মেনে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করছে। ভাঙন রোধে গত বছর ছোট জি ও ব্যাগ ফেলানো হয়। তার পর ও পদ্মার পাড় ভাঙা থামেনি। এই খানে প্রয়োজন এখন দ্রুত বড় বড় বালু ভর্তি জি ও ব্যঠস কিংবা ব্লক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com