1. mh01610093622@gmail.com : banglanetexpress :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায়ের ‘বীরনিবাসের’ লে-আউট উদ্বোধন চরফ্যাশনে রহস্যজনক শিক্ষার্থীর মৃত্যু, গণমাধ্যমের উপর হামলা ও মামলা প্রত্যাহারের চাপ: নিরপেক্ষ তদন্তের দাবিতে উদ্বেগ। সত্য প্রকাশের শাস্তি কি সন্ত্রাসী হামলা? ভোলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা” কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল কুষ্টিয়ার মাটিতে মরুভূমির স্বাদ: দুম্বা খামারে সম্ভাবনার নতুন দিগন্ত কুষ্টিয়ার সন্তান মোঃ ইমরান হাসান রাহুল ঢাকা মহানগর জাগপা ছাত্র কাফেলার সেক্রেটারি পদে দায়িত্বগ্রহণ ভূমিসেবায় দুর্ভোগ কমাতে তজুমদ্দিনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। ৭নং টবগী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নূর নবী হাওলাদারের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ কুষ্টিয়া পৌর নির্বাচনে কমিশনার পদে প্রার্থী হচ্ছেন সফল উদ্যোক্তা রেজাউল করিম কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির দলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা

ফেইসবুক লাইভে সাকিবকে হুমকিদাতা সুনামগঞ্জে আটক

  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩০৭ বার ভিউ

২৫ বছর বয়সী মহসীনের বাড়ি সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাহপুর তালুকদারপাড়ায়। তার বাবার নাম আজাদ বক্স তালুকদার।

আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে অভিযান শুরু করার পর তিনি সুনামগঞ্জে গিয়ে আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি ৩ এর অধিনায়ক লেফটেনান্ট কমান্ডার ফয়সল আহমদ জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রণসী গ্রাম থেকে মহসীনকে তারা আটক করেন।

“সেখানে সে এক আত্মীর বাড়িতে লুকিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে এখন সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে।”

কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠানে যাওয়ায় সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন মহসীন তালুকদার।

রোববার মধ্যরাতে তিনি ফেইসবুক লাইভে এসে সাকিবকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তলোয়ারের মত দেখতে একটি ধারালো অস্ত্র উঁচিয়ে তাকে কেটে টুকরো টুকরো করার হুমকি দেন।

পরে সোমবার ভোরে আবারও লাইভে এসে তিনি আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিবকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে মহসীনকে গ্রেপ্তার করতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী । সোমবার মধ্যরাতে তালুকদারপাড়ায় তার বাড়িতে যান র‌্যাব ও পুলিশ সদস্যরা। সেখানে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এবিএম আশরাফ উল্লাহ জানান, জালালাবাদ থানার এসআই মাহবুব মুর্শেদ সোমবার রাতে মহসীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com